জয় শিব জয় মহাদেব
জয় শিব জয় মহাদেব
জয় ভবেশ জয় ব্যোমকেশ।
যিনি রাজা এই বিশ্বের
তাঁর পদে প্রণাম মোদের।
জয় শিব জয় শঙ্কর
জয় উমাপতি জয় হর।
যিনি সহস্ররূপের অধিকারী
তাঁর পদে মোরা প্রণাম করি।
জয় গঙ্গাধর জয় জটাধর
জয় রুদ্র জয় উগ্ৰ।
যিনি মহাবিশ্বের প্রভু
তাঁর পদে মোদের প্রণাম শুধু।
জয় মহেশ্বর জয় সর্বেশ্বর
জয় অসুরারি জয় শূলপাণি।
জয় শিব জয় মহাদেব
জয় ভবেশ জয় ব্যোমকেশ।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫/৯/২০২৫