Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
14 Feb 2023 · 1 min read

আনন্দ।

অনুভব বিলক্ষণ
অনুভূতি মর্মস্পর্শী
সংবেদনশীলতা অতীন্দ্রিয়।

প্রকৃতির শিল্প,
জীবনগত – সৌন্দর্যবোধ,
অনন্য স্বপ্নের,

আত্মার
অন্তরতম স্তরে নেমে আসে
কোন এক ছবি,
কোন সুর,
কোন এক লাইন কালজয়ী;

ভাবনা?
ভেসে ওঠা ডুবে যাওয়া
সময়ের সমুদ্র অধীশ্বর।

যে ধারণা
শূন্যতার সৃষ্টি?
কোন মনোহর রং,
কোনো তরঙ্গ।

নির্মিত
অদ্ভুত রসায়নের
টপ-টপ করে চুইয়ে পরা।

অমরত্ব যেন কোন মৃত আত্মার।
নিষ্ক্রিয় জীবনে আনন্দ।
সক্রিয় আনন্দে মৃত্যু।
অপ্রিয় মৃত্যুতে-
জীবনের ছন্দ।

Loading...